দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
গত সোমবার (১৯ জানুয়ারি) শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে এই অনুষ্ঠান। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সেলস ও মার্কেটিং বিভাগের পেশাজীবীরাসহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. রজ্জব শরীফ।
এছাড়া পরিচালক রাজিয়া শরীফ, খন্দকার জিয়াউল বাশার ও মো. শাকিল হোসেন উপস্থিত ছিলেন।
জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) বিশ্বজিৎ কুমার সোম অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দ্যেশ্যে উদ্বোধনী বক্তব্য দেন।
মার্কেটিং ম্যানেজার মো. রেজওয়ানুল ইসলাম শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৫ বছরের যাত্রার সংক্ষিপ্ত পর্যালোচনা উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ মার্কেটিং কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়া সেলস ম্যানেজার মো. ওয়ালিউল্লাহ এবং মো. শাহজাহান কবির দল গঠন, দক্ষতা উন্নয়ন এবং গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ কর্মীদের স্বীকৃতি প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
উৎসবমুখর পরিবেশে শেষ হয় অনুষ্ঠানটি, যা একদিকে যেমন একটি সফল বার্ষিক সম্মেলনের সাক্ষী হয়ে থাকে, অন্যদিকে তেমনি বিশ্বাস, অগ্রগতি ও সাফল্যের ১৫ বছর উদযাপনের একটি গর্বিত মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team